গলাচিপায় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
গলাচিপায় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

গলাচিপায় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

সঞ্জিব দাস, গলাচিপাঃ বর্তমান সরকারের কর্মসূচির আলোকে, সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা সদরে, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। এ লক্ষ্যে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস, গলাচিপা কালিকাপুর  নুরিয়া সিনিয়র মাদরাসাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার, পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, ছাত্রজনতা ও রাজনৈতিক কর্মীসহ শিক্ষকবৃন্দ, স্কাউট সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কবিরসহ গলাচিপা জামায়াতের আমির ড: জাকির হোসেন, বিএনপির একাংশের নেতা মো: রফিকুল ইসলাম খান, আঃ সোবাহান ও নেছার রাড়ী প্রমূখ। এছাড়াও প্রেসক্লাব সভাপতি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ অভিযানে উপজেলা সদরের বিভিন্নস্থানে দলবদ্ধ হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ জনসাধারণকে ময়লা আবর্জনা যত্রতত্র স্থানে না ফেলার জন্য সচেতনতা মূলক ব্যক্তব্যে প্রচার করেন। এই ধরনের ভালো কাজে, পরিবেশবাদী ও স্থানীয় সুধীজন প্রশাসনকে সাদুবাদ জানান। তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি’

পরে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা পৌরসভায় নতুন ভোটার তালিকার শুভ উদ্বোধন করেন। এ সময়ে উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!