আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন

আমতলী প্রতিনিধিঃ সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর ছাত্র-জনতার জুলাই বিপ্লবে অবিচল থেকে সাহসিকতার সাথে সাদাকে সাদা, কালোকে কালো বলেছে। সদা সর্বদা যুগান্তর অসঙ্গতির বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন করছে। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বপ্ন সারথী প্রায়াত নুরুল ইসলামের সৃষ্টি যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। তারা আরো বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে যুগান্তর তার দায়িত্বশীল ভুমিকা থেকে পিছু পা হয়নি। যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উপলক্ষে স্বজন সমাবেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল কোরআনখানী, কেককাটা, আলোচনা সভা ও যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত।

আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির, বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক প্রেসক্লাব সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছা ফেরদৌসি আক্তার।

দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহু-উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক সাংবাদিক মোঃ জয়নুল আবেদীন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাইনুদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল খান, রুহুল আমিন টিপু, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, সফিকুল ইসলাম সোহাগ, সাইদুর রহমান সবুজ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচএম কাওসার মাদবর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুমন, আমতলী সাংবাদিক ক্লাব সভাপতি মোঃ সুমন রশিদ, সাংবাদিক নাসরিন শিপু, মোঃ রিপন মুন্সি, রাশিমুল হক রিমন, আল আমিন বাবু, মিথুন কর্মকার ও ইমরান হোসাইন। সভা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম স্বরনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন আইন ও পরিবেশ তথ্য গবেষনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোমেন নিজাম। সভার শুরুতে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!