দশমিনায় গ-লা-কা-টা লা-শ উ-দ্ধা’র | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
দশমিনায় গ-লা-কা-টা লা-শ উ-দ্ধা’র

দশমিনায় গ-লা-কা-টা লা-শ উ-দ্ধা’র

সঞ্জিব দাস, গলাচিপাঃ দশমিনায় গলাকেটে ও কুপিয়ে এক যুবককে (২৭) হত্যা করা হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দশমিনা থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দশমিনা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয়রা উপজেলার আলীপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের একটি তরমুজ ক্ষেতের টংঘরে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামকে খবর দেন।

এ সময় ইউপি সদস্য বিষয়টি তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, ‘রক্তাক্ত লাশের পাশ থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি মাহিন্দ্রা গাড়ি উদ্ধার করা হয়েছে।

গলাচিপা ও দশমিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মোরশেদ তোহা জানান, ‘লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ধারালো দা ও পরিত্যক্ত অবস্থায় একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!