আমতলীতে শ্রমিক দল নেতাকে কু-পি-য়ে জ-খ’ম; আ-হ’ত-৩ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে শ্রমিক দল নেতাকে কু-পি-য়ে জ-খ’ম; আ-হ’ত-৩

আমতলীতে শ্রমিক দল নেতাকে কু-পি-য়ে জ-খ’ম; আ-হ’ত-৩

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান বিশ্বাসকে (২৮) উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার, তার দুই ছেলে জিহাদ ও জিসান কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষায় ছাত্রদল নেতা রায়েজিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে আমতলী পৌরসভার ডাকবাংলো সড়কে বৃহস্পতিবার দুপুরে।

জানাগেছে, আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকার মজিবর বিশ্বাসের ছেলে ছাত্র নেতা নাঈম বিশ্বাস নতুন ভোটারের ছবি তুলতে বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে আসে। ওই সময় লাইনে দাড়ানোকে কেন্দ্র করে নাঈম বিশ্বাসের সঙ্গে ডাক বাংলো সড়কের সাবেক ছাত্রদল নেতা লিটন মাস্টারের ছেলে জিহাদ হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জিহাদ নাঈমকে মারধর করে। এ ঘটনার বিচার চাইতে চাচা শ্রমিকদল নেতা সুলতান বিশ্বাস লিটন মাস্টারের কাছে আসেন। ওই সময় লিটন মাস্টার ও তার দুই ছেলে জিহাদ ও জিসান তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে রক্ষায় বায়েজিদ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। খবর পেয়ে সুলতান বিশ্বাসের লোকজন এসে জিহাদকে তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে লিটন মাস্টার অভিযোগ করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাদের উন্নত চিকিৎসার জন্য রবিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

আহত পৌর শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ছেলে নাঈম ছবি তুলতে পৌরসভা কার্যালয়ে আসে। ওই সময় জিহাদ আমার ভাইয়ের ছেলেকে লাইনে দাড়ানোকে কেন্দ্র করে মারধর করেছে। আমি এর বিচার চাইতে জিহাদের বাবার লিটন মাস্টারের কাছে গেলে তিনি ও তার দুই ছেলে আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার বলেন,আমার ছেলে জিহাদকে সুলতান বিশ্বাস ও তার লোকজন তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!