রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে দুই কেজি গাঁ-জাসহ দুই বিক্রেতা গ্রে-প্তা-র

আমতলীতে দুই কেজি গাঁ-জাসহ দুই বিক্রেতা গ্রে-প্তা-র

আমতলী প্রতিনিধিঃ দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সোহেল (২৫) ও জসিম সরদারকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার মহিষকাটা স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আমতলী থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, কুমিল্লা জেলার দুর্গাপুর উপজেলার চম্পানগর গ্রামের কবির হোসেনের ছেলে সোহেল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। বুধবার রাতে সোহেল দুই কেজি গাঁজা নিয়ে মহিষকাটা স্ট্যান্ডে থাকা শাখারিয়া গ্রামের মজিবর সরদারের ছেলে জসিম সরদারের কাছে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওইদিন পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আমতলী থানার ওসি মোঃ আরিফ হোসেন আরিফ বলেন, গাজাসহ গ্রেপ্তার মাদক বিক্রেতা দুইজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!