ব-খাটেদের হ-য়রানির শিকার হয়ে নিজের জীবন দিল বিএম কলেজছাত্রী | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
ব-খাটেদের হ-য়রানির শিকার হয়ে নিজের জীবন দিল বিএম কলেজছাত্রী

ব-খাটেদের হ-য়রানির শিকার হয়ে নিজের জীবন দিল বিএম কলেজছাত্রী

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় বখাটেদের দ্বারা হয়রানির শিকার হয়ে ইতি দাস (১৯) নামে অনার্স পড়ুয়া শিক্ষার্থী আ-ত্মহ-ত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবন থেকে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ইতি উপজেলা দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সমির দাসের মেয়ে। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত ইতির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সরস্বতী পূজা উপলক্ষে তার বন্ধুর সাথে ঘুরতে বের হন। দুপুর ১২টার দিকে তারা বাউফল পাবলিক মাঠ সংলগ্ন ঢাকাইয়া ফাস্টফুড নামের এক রেস্তোরাঁয় যান। সেখানে স্থানীয় জাতীয় পার্টির নেতা মহসিন হাওলাদারের ছেলে রিদয় রায়হান তাদের দেখে জিজ্ঞাসাবাদ করেন এবং উভয়ের পরিবারকে ডেকে নিয়ে যেতে বলেন। পরে তারা বাউফল থানায় খবর দিলে এসআই শাহিন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। সাড়ে ৪টার দিকে ইতি বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান। সন্ধ্যার সময় তাকে ডাকতে গেলে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় পান।

 

এ বিষয়ে রিদয় রায়হান বলেন, তিনি তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে পরিবারকে ডেকে নিয়ে যেতে বলেন। পরিবার না এসে পুলিশ পাঠালে বিষয়টি জানাজানি হয় এবং মেয়েটি কান্না করতে করতে চলে যায়।

 

বাউফল থানার এসআই শাহিন গণমাধ্যমকে বলেন, এ ঘটনার মাস্টারমাইন্ড হচ্ছে রিদয়। সোমবার থানায় এক ছেলে এসে বলে আমাদের মোটরসাইকেল আটকে রেখেছে, পরবর্তীতে আমি গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। তখন রিদয় আমাকে বলে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে যে মেয়ে সংক্রান্ত বিষয় আছে তা জানতাম না। আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি, কিন্তু তারা তা করেনি।

এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ইতি দাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!