সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ওল্ডার পিপলস ক্লাব’র কার্যক্রমের অবগতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়ায় ওল্ডার পিপলস ক্লাব’র কার্যক্রমের অবগতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ক্যাশ ট্রান্সফার মডারনাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় ওল্ডার পিপলস ক্লাব (ওপিসি) কার্যক্রম বিষয়ে অবগতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ পায়রায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শিলা রানী দাস।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিএম প্রকল্পের টিম লিডার মনিরুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পটুয়াখালী সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

বিশ্ব ব্যাংকের সহায়তায় সিটিএম প্রকল্পের আওতায় ওপিসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের ১ এপ্রিল পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ও সমাজসেবা অধিদপ্তরের চুক্তি সম্পাদিত হয়। কলাপাড়ায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত ভাতাভোগীরা এ ওপিসি প্রকল্পের সেবার আওতায় আসবে বলে প্রকল্পের যুগ্ম পরিচালক মনিরুজ্জামান সিদ্দিকী জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!