৩৮ ঘণ্টায় খোঁজ মেলেনি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর’র | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
৩৮ ঘণ্টায় খোঁজ মেলেনি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর’র

৩৮ ঘণ্টায় খোঁজ মেলেনি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর’র

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ রয়েছেন। তার সন্ধান দাবিতে দ্বিতীয় দিনে, শনিবার দুপুরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অন্তরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

শুক্রবার রাত থেকে নিখোঁজ অন্তর কলাপাড়া পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ি লোন্দায় ফিরছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। কলাপাড়া থানার পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এটি পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। কিছুটা দূর থেকে একটি হেলমেটও উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অন্তর তার ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন। পরে থানার মোবাইল পেয়ে তারা বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে অন্তরের বাবা মো. সোলাইমান বলেন, “আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি সহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে। এই ঘটনার পর আমরা আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছি।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মোটরসাইকেলটি যেখানে পার্কিং করা ছিল, সেখানে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা আমাদের অবহিত করেন। এরপর পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে অন্তরকে উদ্ধার করার জন্য।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!