৫৪ ঘণ্টা পর ঢাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর উদ্ধার – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
৫৪ ঘণ্টা পর ঢাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর উদ্ধার

৫৪ ঘণ্টা পর ঢাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর উদ্ধার

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক কলাপাড়ার লোন্দা গ্রামের রবিউল আউয়াল অন্তর (৩০) কে ৫৪ ঘন্টা পরে আজ রবিবার ভোরে পুলিশ উদ্ধার করেছে। তাকে কলাপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে রবিউল আউয়াল অন্তর নিখোঁজ ছিল। কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় শুক্রবার একটি মামলা করেন ।

তিনি জানান, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহস্পতিবার রাতে ১১ টার দিকে বাড়িতে ফিরছিল। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তারা জানেন। অন্তরের বাবা মোঃ সোলাইমান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপুরন আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তারা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকন্ঠায় ছিলেন। তাকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। আজও বিক্ষোভ করছিলেন। তবে অন্তরকে পাওয়ার খবরে স্ত্রী স্বজনরা শুকরিয়া আদায় করেছেন।

তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কলাপাড়ায় দুপুর নাগাদ পৌছলে থানা পুলিশ আনুষ্ঠানিক ভাবে ব্রিফ করবেন বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, বিষয় টি আনুষ্ঠানিক ভাবে আমাদের উর্ধতন কর্মকর্তাগণ ব্রিফ করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!