কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মা ম লা দিয়ে হ য় রা নি’র প্র-তিবাদে মা-নবব-ন্ধ ন ও বি-ক্ষো-ভ মি-ছি-ল | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মা ম লা দিয়ে হ য় রা নি’র প্র-তিবাদে মা-নবব-ন্ধ ন ও বি-ক্ষো-ভ মি-ছি-ল

কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মা ম লা দিয়ে হ য় রা নি’র প্র-তিবাদে মা-নবব-ন্ধ ন ও বি-ক্ষো-ভ মি-ছি-ল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ। সোমবার বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সামসুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম আকন, উপজেলা স্রেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাকসুদ মজুমদার, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোয়ানুর রহমান সুমন, ২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইউনুস গাজীসহ স্থানীয় শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভ‚মিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সবশেষে সবার অজান্তে একটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে রাসেল ও ভাগনে রফিকুল ইসলাম, আঃ হক ও রুবেলকে আসামী করে। অথচ এ বিষয়টি এলাকার কেউ জানে না।

গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগনে নির্যাতন করতে যায়। মূলত হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ বিষয়ে গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিয় সম্পত্তি তারা দখল করে নিয়েছে। আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে। এজন্য মামলা করেছি। এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!