সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

মেজবাহউদ্দিন মাননুঃ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংসস্তুপের সামনে বসে কান্নজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, ‘ ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা- মা, ভাই ভাতিজি সবাই কে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমিতো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই। স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। যারা জড়িত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাতদিন পরে রাজপথে একা দাড়াবো।

তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের আরো বলেন, আমি বিপ্লব করে হাসিনা কে লড়াইছি। ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে বলে প্রশ্ন করেন। কাফি আবেগপ্রবণ হয়ে বলেন, জীবন ঝুঁকি রেখে দুই বার কান্না শুনেছি বাবা-মায়ের। ১৬ জুলাই -৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার , আর গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেক বার। এসময় গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!