কলাপাড়ায় ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন স’মা’বেশ – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
কলাপাড়ায় ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন স’মা’বেশ

কলাপাড়ায় ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন স’মা’বেশ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া হাসপাতালে দীর্ঘ প্রায় ১৪ বছর চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ।

বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগী কে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। সবশেষ পদোন্নতি দিয়ে একই হাসপাতালে অতি সম্প্রতি কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!