করোনায় কুয়াকাটা সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনায় কুয়াকাটা সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনায় কুয়াকাটা সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

আপন নিউজ রিপোর্টঃ
করোনাভাইরাস প্রতিরোধে কুয়াকাটা পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) বিকেলে সমুদ্র সৈকতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে প্রয়োজন ব্যতিত সকল হোটেল-মোটেল বন্ধ ঘোষণা করা হবে।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের উদ্দেশে আমরা মাইকিংয়ের মাধ্যমে অবগত করছি। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

কুয়াকাটা পর্যটন এলাকার সকল হোটেল মোটেলে বুকিং বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন পটুয়াখালী জেলা প্রশাসন। পর্যটকদের আপাতত কুয়াকাটা ভ্রমণ না করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
বিকেল থেকে টুরিস্ট পুলিশের মাইকিং করে পর্যটকদের এমন নির্দেশ দেওয়ার পর ফাঁকা হয়ে গেছে কুয়াকাটা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!