সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম। বুধবার (১২ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।

তার এ অর্জনের পেছনে রয়েছে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং জনসেবামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ওসি মোঃ জুয়েল ইসলাম এ সম্মাননা পাওয়ার পর বলেন, “এই পুরস্কার আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

কলাপাড়া থানার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ তাকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে কলাপাড়া থানার সেবার মান আরও উন্নত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!