শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর

শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর

সঞ্জিব দাস, গলাচিপাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) শেষ বিকালে গলাচিপায় পৌরমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা  উপজেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে আমরা কোনও আপস করবো না। অন্তর্বর্তী সরকার সংস্কার ভালভাবে করা উচিত- যাতে আমরা সুষ্ঠু নির্বাচনে যেতে পারি। নির্বাচনের আগে অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। আগের শাসনামলগুলো জনগণ ও দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল। তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তনও করেছিল। সেগুলোই প্রথমে বাদ দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতির নির্বাচনে এককভাবে দল ক্ষমতায় যায়। যাওয়ার পর ফ্যাসিস্ট, খুনি ও পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘আপনারা তিন তিনটি শাসন দেখেছেন। জাতীয় পার্টির স্বৈরশাসন, বিএনপির দুর্নীতিবাজ সরকার, আওয়ামী লীগ ছিল স্বৈরাচার ও গণহত্যাকারী। এদের সবাইকে দেখেছেন। এরা সরল পথ বাদ দিয়ে বাঁকা পথে ক্ষমতায় এসেছে। এরা সব সময় আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। এরা আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। এবার আমাদেরকে সুযোগ দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় তা আপনারা জানেন। তবুও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান, উপদেষ্টা মুহাম্মদ মোশারফ হোসেন মাতুব্বর, সহ-সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবুল বশার জিহাদী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!