বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

আপন নিউজ অফিসঃ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা দূষ্কৃতকারীদের আসামি করে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর রহমান। জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহন এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগনের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিত ভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় কোনমতে প্রাণে বেঁচে গেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে নুরুজ্জামান কাফির বসতঘর পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপুরণ ও নিরাপত্তা চেয়ে অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের মাধ্যমে বুধবার রাতে এই আবেদন করা হয়েছে।

কাফি তার আবেদনে উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্রন্টলাইনে থেকে আন্দোলনকে তরান্বিত করেছেন। সর্বশেষ ধানমন্ডি ৩২ এ স্বৈরশাসকের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সাথে অংশ নিয়েছেন। যার কারণে স্বৈরশাসকের সহযোগিদের টার্গেটে পরিণত হন। যার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুই টায় অজ্ঞাত স্বৈরাচারের সহযোগিরা ওত পেতে তার বসতঘর, রান্নাঘর, গরুর ঘরসহ আশপাশের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে তার পরিবারের এমন সর্বনাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কাফি আরো উল্লেখ করেছেন, আমার ঘরের মধ্যে থাকা চার মাস বয়সী বাচ্চা, চার বছর বয়সী ভতিজা, মা-বাবা, ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা রশি দিয়ে বেধে ঘরের চারদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সবাই কোনমতে দরজা ভেঙে প্রাণে বেচে যান। কিন্তু ঘরসহ সকল জিনিসপত্র, কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।

কাফি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেন, আজ আমার বাড়ি পোড়ানো হয়েছে। কালকে আপনার বাড়ি যে পোড়ানো হবে না তার কোন গ্যারান্টি নাই। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে বলছি এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনশৃঙ্খলাবাহিনী খুঁজে বের করতে সক্ষম হবেন। সেই সাথে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেসব বিপ্লবী জনতা ছিল তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন।

সবশেষ কাফি এসব দাবি আগামি ৭দিনে পুরণের জন্য আল্টিমেটাম দিয়ে বলেছেন, এর মধ্যে দোষীদের ধরা না হয় কিংবা তার পুড়ে যাওয়া ঘর পুনর্গঠন না করা হয় তাইলে তিনি একা রাজপথে দাঁড়াবেন। একাই লড়ে যাবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবেন। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে নুরুজ্জামান কাফির আবেদনটি ফরোয়ার্ডিং দিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌছানোর কাজ শুরু করেছেন। বর্তমানে কাফির বাড়িতে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা করেছেন নুরুজ্জামান কাফি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!