কলাপাড়ায় ইট ভাটার শ্রমিকের মৃ-তদে’হ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় ইট ভাটার শ্রমিকের মৃ-তদে’হ উদ্ধার

কলাপাড়ায় ইট ভাটার শ্রমিকের মৃ-তদে’হ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে একটি ইটভাটা থেকে সুমন (১৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নুরুল হক মুন্সির ইটভাটায় লেবার থাকার ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সুমন উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের মৃত কিসলু হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। ঘটনার পর ইটভাটার অন্যান্য শ্রমিকরা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আ-ত্মহ-ত্যা বলে ধারণা করলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুমনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়, রোববার ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!