কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন

কলাপাড়ায় মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় গ্রামীন হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ২০ জন নারীকে এ সহায়তা দেয়া হয়। মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের সহায়তায় হত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য এ মহতী আয়োজন করা হয়। কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, সহ-সভাপতি ওমর ফারুক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাসেল তালুকদার, শিক্ষক তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক। ২০২১ সাল থেকে মানব প্রেমী রফিক বয়াতীর নিজস্ব উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে এসব ছাগল বিতরন করে আসছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!