মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত ছিল।

স্থানীয় ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে, এতে প্রধান অতিথির রাখা হয় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির ফকির কে। এ নিয়ে বিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ করে বাতিল করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বাতিল করিনি, তাদের দুই পক্ষের সমঝোতার জন্য নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণের অধিকার রয়েছে। অভিভাবকদের চাহিদা অনুযায়ী বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হোক।”

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা বিধি বহির্ভূত কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!