সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সাবেক বিআরডিবি কর্মকর্তার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ

কলাপাড়ায় সাবেক বিআরডিবি কর্মকর্তার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় সাবেক বিআরডিবি কর্মকর্তা রাজ্জাক তালুকদারের রেকর্ডীয় জমিতে নির্মানাধীন বসতবাড়ী দখলের পায়তারায় সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় হিরন হাওলাদার, ফেরদাউস, কাইউম, নাছিমা, হেনার নেতৃত্বে ১৫/২০ জনের একটি বাহিনী বেআইনি ক্ষমতার দাপটে ওই জমি নিজেদের দাবি করে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।

সাবেক বিআরডিবি কর্মকর্তা রাজ্জাক তালুকদার বলেন, ১৯৭৮ সালে আমার বাবা মৃত আব্দুল আলী তালুকদার খেপুপাড়া মৌজায় ৪০ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ বছর যাবৎ আমরা ওই জমি ভোগ দখল ও বসবাস করে আসছি। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা আমার জমি দখলের চেষ্টা চালিয়েছে এবং আমার প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। পুনরায় আজকে জমি দখলের জন্য ১৫/২০ জনের বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার সীমানা প্রাচীর জোর পূর্বক ভেঙ্গে দেয়। তিনি এর সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।

অভিযুক্ত ফেরদাউস জানান, ওই জমির মালিক দাড়িয়ে থেকে দেয়াল ভাঙ্গিয়েছে আমরাও সাথে ছিলাম। তবে ওই জমি রাজ্জাক তালুকদার জোর করে দখল করেছে।

কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!