বর্তমানে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের মত চেষ্টা চলছে-ছারছিনা পীর | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
বর্তমানে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের মত চেষ্টা চলছে-ছারছিনা পীর

বর্তমানে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের মত চেষ্টা চলছে-ছারছিনা পীর

আমতলী প্রতিনিধিঃ দল ও ব্যাক্তির জন্য জীবন নয়, জীবন হবে আল্লাহর জন্য। কারো গনগড়া কথায় হেজাদ নয়, জেহাদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বর্তমানে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের মত চেষ্টা চলছে। যে যাকে শিকার করতে পরে, সে তাকে শিকার করছেন। আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ শেষে তার বয়ানে লক্ষাধীক মুসুল্লীদের উদ্দেশ্যে ছারছিনা পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, দেশে ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলামের নামে একদল মানুষ রাজনীতি করে ইসলামকে ধ্বংস করছে। ছারছিনা দরবার কারো বা কোন দলের রাজনীতি করে না। তারা আল্লাহর রাজনীতি করে। দেশে ইসলামের জন্য যতটুকু করা প্রয়োজন ছারছীনা দরবার তা করছে। পরে তিনি দেশ ও দেশের উম্মার জন্য আখেরী মোনাজাতে দোয়া করেছেন। দোয়ায় লক্ষাধীক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমড়াগাছিয়া ময়দান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমিন হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর ছালেহ মোহাম্মদ নেছারুল্লাহ, ছারছিনা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরু রহমান বেগ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহা সচিব অ্যাডভোট গাজী মোঃ তৌহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রফিকুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা মশিউর রহমান আকন, কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

উল্লেখ্য তিন দিন ব্যাপী মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার জুমআর নামাজবাদ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!