আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।

শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সকল কর্মকর্তা আমতলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন। এ সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাবসহ বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, আমতলী পৌর জামায়াতের আমিন মোঃ নিজাম উদ্দিন, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!