শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় জমিজমা বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খু-ন

কলাপাড়ায় জমিজমা বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খু-ন

আপন নিউজ অফিসঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলাপাড়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন এক কৃষক। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বেলায়েত হাওলাদার (৬০)। অভিযুক্ত হত্যাকারী তারই ভাতিজা রাজা হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলা গাছের কলা কাঁটা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজা হাওলাদার চাচা বেলায়েত হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে মাথায় মারাত্মক আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!