তালতলীতে আওয়ামিলীগ নেতা চাঁ-দাবা-জ,ভূ-মিদস্যু ও স-ন্ত্রাসীদের বি-চার দাবিতে মা-ন’বব’ন্ধন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
তালতলীতে আওয়ামিলীগ নেতা চাঁ-দাবা-জ,ভূ-মিদস্যু ও স-ন্ত্রাসীদের বি-চার দাবিতে মা-ন’বব’ন্ধন

তালতলীতে আওয়ামিলীগ নেতা চাঁ-দাবা-জ,ভূ-মিদস্যু ও স-ন্ত্রাসীদের বি-চার দাবিতে মা-ন’বব’ন্ধন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু ছোটবগী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার প্যাদা তার ভাই আনোয়ার প্যাদা ও তাদের সহযোগীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বেতিপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ। সোমবার বিকালে ছোটবগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সমাজ সেবক মোঃ হারুন প্যাদার সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক দিবাশ চন্দ্র কাপালী,অমূল্য সরকার,তুলশী রানী, আয়শা বেগম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেলোয়ার প্যাদা আনোয়ার প্যাদা ও তাদের সহযোগীরা এলাকায় বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের অপরাধ করছে। তাদের কাছে জিম্মি ছিল এলাকার মানুষ। এতদিন ওদের ভয়ে মানুষ কথা বলতে না পারলেও স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ার পর জনগণ স্বোচ্ছার হয়েছে।

গত ৭ মার্চ অমূল্য সরকার নিজ জমি বিক্রি করার জন্য ক্রেতাদের জমিতে নিয়ে দেখান। এ সময় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের লোকজন নিয়ে ছোটবগী ইউনিয়নের চিহ্নিত ভুমি দস্যু, কুখ্যাত চাঁদাবাজ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বৈরাচার হাসিনা সরকারের দোসর, দেলোয়ার প্যাদা, আনোয়ার প্যাদা, মোয়াজ্জেম প্যাদা আলতাফ প্যাদা সেন্টু, নেছার, সজল, ৫ লাখ টাকা চাঁদাদাবী করেন। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় অমুল্য সরকারের উপর হামলা করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়। মানববন্ধনে চাঁদাবাজ, ভূমিদস্য সন্ত্রাসীদের কঠিন বিচার দাবি করা হয়।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ জালাল বলেন,অমূল্য সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!