সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
করোনাভাইরাসে মৃত ব্যক্তির দাফন যেভাবে করা হবে

করোনাভাইরাসে মৃত ব্যক্তির দাফন যেভাবে করা হবে

অনলাইন ডেস্কঃ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের একমাত্র মৃত ব্যক্তিকে ইসলামী নিয়ম অনুযায়ী দাফন করা হবে। তবে এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুসরণ করা হবে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক।

তিনি বলেন, ‘মুসলিম ব্যক্তিকে কীভাবে দাফন করা হবে (সে বিষয়ে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রটোকল আছে। করোনায় আক্রান্ত যে ব্যক্তির মৃত্যু হয়েছে (তিনি) একজন মুসলমান। তাকে ইসলামি রীতি অনুযায়ীই দাফন করা হবে। তবে তা আইইডিসিআরের লোকজন করবেন। এ উদ্দেশ্যে আমাদের লোকজন মৃত ব্যক্তির বাড়িতে চলে গেছেন। তারাই সবকিছু করবেন।’

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের বর্তমান প্রজন্মটি (কোভিড-১৯) খুবই ছোঁয়াচে। এমনকি মৃত ব্যক্তির হাতে, মুখে, নাকে, চোখে বা যে যে স্থানে মুখের লালা লেগেছে সেখানে ভাইরাস থাকতে পারে। সে কারণে প্রচলিত যে রীতিতে একজন মুসলমান মৃত ব্যক্তিকে খালি হাতে ধরে গোসল করানো হয়, এই ক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে সেভাবে গোসল করানো বা ধরা যাবে না। সে কারণে আইইডিসিআরে লোকজন গিয়ে দাফনের কাজটি করে দিয়ে আসবেন।

বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআর। পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।’

তিনি আরও বলেন, দেশে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুজন ইতালিফেরত ও একজন কুয়েত থেকে এসেছেন।

বর্তমানে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪। এছাড়া ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!