সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ডা-কাত দলের দুই সদস্য গ্রে-ফ’তা’র, জনমনে স্বস্তি

কলাপাড়ায় ডা-কাত দলের দুই সদস্য গ্রে-ফ’তা’র, জনমনে স্বস্তি

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রাম থেকে পুলিশের টহল টিমের চেকপোষ্টে এদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. আতিকুর রহমান আতিক (৩৮) ও আল-আমিন হাওলাদার (৩২)। এদের বাড়ী পার্শ্ববর্তী আমতলি উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গামুরবুনিয়া গ্রামে কলাপাড়া থানার এসআই মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের টহল টিম চেক পোষ্ট বসিয়ে অভিযান কালে সন্দেহজনক গতিবিধি দেখে এদের আটক করে। এসময় দু’টি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা কলাপাড়া থানার বিস্ফোরক আইনের এজাহারভুক্ত আসামী এবং পার্শ্ববর্তী আমতলি ও তালতলি থানার একাধিক চুরি, ডাকাতির ঘটনায় অভিযুক্ত। শুক্রবার বিকেলে পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।

উপজেলা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, কলাপাড়া-আমতলী উপজেলার সীমান্তবর্তী গ্রামের মানুষ দীর্ঘদিন এদের ভয়ে আতংকিত ছিল। এরা মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত। এদের গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতিতে অংশ নিতে সংঘবদ্ধ হওয়ার প্রাক্কালে পুলিশের হাতে এরা আটক হয়। আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে রিমান্ডে আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!