বরিশালে জজ-এডিসিসহ ৬৩ জন কোয়ারেন্টাইনে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বরিশালে জজ-এডিসিসহ ৬৩ জন কোয়ারেন্টাইনে

বরিশালে জজ-এডিসিসহ ৬৩ জন কোয়ারেন্টাইনে

বরিশাল আপন নিউজ অফিসঃ

বরিশাল জেলা ও দায়রা জজ মো: রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ ৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অস্ট্রেলিয়ায় প্রশিক্ষন অংশ নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) দেশে ফেরেন জেলা ও দায়রা জজ। অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়েছিলেন ভারতে। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর জানান, অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষে দেশে ফেরা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বুধবার সকালে আদালতে এসে দাফতরিক কাজ করেন। বিকেলে বাসায় ফেরার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
তিনি ১৪/১৫ দিন বাসায় পর্যবেক্ষণে থাকবেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, গত সোমবার (১৬ মার্চ) ভারত থেকে দেশে ফেরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বুধবার থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত বরিশাল জেলায় বিদেশ থেকে আসা ৬১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, গত কয়েকদিনে বরিশালে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী দেশে এসেছেন। তাদের অনেকেই ঢাকায় আছেন। কেউ কেউ নিজ নিজ এলাকায় ফিরছেন। স্বাস্থ্য বিভাগ তাদের সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!