গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, ইউএনও’র সংবাদ সম্মেলন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, ইউএনও’র সংবাদ সম্মেলন

গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, ইউএনও’র সংবাদ সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘রবিবার রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক পেইজ UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’

এদিকে UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো- ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!