আমতলীতে দুই ডা-কাত গ্রে-প্তা’র | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
আমতলীতে দুই ডা-কাত গ্রে-প্তা’র

আমতলীতে দুই ডা-কাত গ্রে-প্তা’র

আমতলী প্রতিনিধিঃ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় চলাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে আমতলী থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডাকাত সর্দার সামসুল আলম চৌকিদারের বাড়ী কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামে। তার বাবার নাম আমজেদ চৌকিদার। অপর ডাকাত এবলাচের বাড়ী আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মন্নান হাওলাদার।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তজেলা ডাকাত দলের সর্দার ও সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!