বানারীপাড়ায় পুলিশের অভিযানে গাঁ-জা’র গাছ সহ মাদক ব্যবসায়ীকে গ্রে-ফ’তা’র | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
বানারীপাড়ায় পুলিশের অভিযানে গাঁ-জা’র গাছ সহ মাদক ব্যবসায়ীকে গ্রে-ফ’তা’র

বানারীপাড়ায় পুলিশের অভিযানে গাঁ-জা’র গাছ সহ মাদক ব্যবসায়ীকে গ্রে-ফ’তা’র

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধঃ বরিশালের বানারীপাড়ায় গাঁজার গাছ সহ মহিউদ্দিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

১৮ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামে থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন ওই গ্রামের মোশারফ হোসেন-এর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশের একটি টিম উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামের মৃধা বাড়ির সংলগ্ন বাগানে অভিযান চালিয়ে ৪ ফুট উচ্চতার ১টি গাঁজার গাছ উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে গ্রেফতার করে।

মাদক ব্যবসায়ী মহিউদ্দিন-এর বাড়ির পাশের ফসলি জমির মধ্যে থেকে গাছটি উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে জেল হাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া উপজেলাকে মাদক মুক্ত রাখতে বানারীপাড়া থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে। তিনি বানারীপাড়াকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!