আমতলীতে সাড়ে ১৭ হাজার পরিবার পেলো বিশেষ ভিজিএফ চাল | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে সাড়ে ১৭ হাজার পরিবার পেলো বিশেষ ভিজিএফ চাল

আমতলীতে সাড়ে ১৭ হাজার পরিবার পেলো বিশেষ ভিজিএফ চাল

আমতলী প্রতিনিধিঃ ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দেয়া বিশেষ ভিজিএফ চাল পেলো আমতলী উপজেলার ১৭ হাজার ৭’শ ৬৯ জন হতদরিদ্র পরিবার। সাতটি ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্রদের মধ্যে এ চাল বিতরণ করা হয়েছে।

জানাগেছে. পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আমতলী উপজেলার ১৭ হাজার ৭’শ ৬৯ জন হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেন। চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বৃহস্পতিবার উপজেলার কুকুয়া ইউনিয়নে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, ট্যাগ অফিসার উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর স্থানীয় সরকার বিভাগ মোঃ সাইফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। ওই ইউনিয়নে ২ হাজার ৩৮ পরিবারের মাঝে চাল বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!