কলাপাড়ায় আন্দারমালিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বি-ক্ষোভ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় আন্দারমালিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বি-ক্ষোভ

কলাপাড়ায় আন্দারমালিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বি-ক্ষোভ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী নীলগঞ্জ ক্যাম্প সংলগ্ন আন্দারমালিক নদীতে মাছ ধরতে না পারার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় জেলেরা। সোমবার (২৪ মার্চ) দুপুরে নৌবাহিনী ক্যাম্প এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলেরা অভিযোগ করেন, নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শহিদ এর নেতৃত্বে ইউনুস হাওলাদার ও খলিল হাওলাদারসহ কয়েকজন তাদের মাছ ধরতে বাধা দিচ্ছে। তারা দাবি করছে, কোনো লিস্ট অনুযায়ী নির্দিষ্ট লোকজনই মাছ ধরতে পারবে। এ কারণে সাধারণ জেলেরা নদীতে নামতে পারছেন না। কেউ কেউ নদীতে মাছ ধরতে নামলে, জেলেরা হামলার শিকার হচ্ছে।

ভুক্তভোগী জেলেদের মধ্যে মোঃ আবুল হোসেন, মোঃ আবু হানিফ, মিজানুর রহমান, মোঃ মাহতাব তালুকদার, হাসান গাজী, রাজ্জাক গাজী ও সজিব হাওলাদার জানান, নদীটি তাদের জীবিকার প্রধান উৎস। কিন্তু বাধার কারণে তারা মাছ ধরতে পারছেন না, যা তাদের পরিবার-পরিজনের জন্য বড় সংকট তৈরি করেছে।

বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান, যাতে তারা নির্বিঘ্নে খালে মাছ ধরতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!