রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বি-ক্ষোভ

কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে মাছ ধরতে বাধা, জেলেদের বি-ক্ষোভ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী নীলগঞ্জ ক্যাম্প সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরতে না পারার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় জেলেরা। সোমবার (২৪ মার্চ) দুপুরে নৌবাহিনী ক্যাম্প এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলেরা অভিযোগ করেন, নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শহিদ এর নেতৃত্বে ইউনুস হাওলাদার ও খলিল হাওলাদারসহ কয়েকজন তাদের মাছ ধরতে বাধা দিচ্ছে। তারা দাবি করছে, কোনো লিস্ট অনুযায়ী নির্দিষ্ট লোকজনই মাছ ধরতে পারবে। এ কারণে সাধারণ জেলেরা নদীতে নামতে পারছেন না। কেউ কেউ নদীতে মাছ ধরতে নামলে, জেলেরা হামলার শিকার হচ্ছে।

ভুক্তভোগী জেলেদের মধ্যে মোঃ আবুল হোসেন, মোঃ আবু হানিফ, মিজানুর রহমান, মোঃ মাহতাব তালুকদার, হাসান গাজী, রাজ্জাক গাজী ও সজিব হাওলাদার জানান, নদীটি তাদের জীবিকার প্রধান উৎস। কিন্তু বাধার কারণে তারা মাছ ধরতে পারছেন না, যা তাদের পরিবার-পরিজনের জন্য বড় সংকট তৈরি করেছে।

বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান, যাতে তারা নির্বিঘ্নে খালে মাছ ধরতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!