কলাপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি; যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি; যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু

কলাপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি; যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন টিপু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ধমীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক পদ থেকে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তিনি সোমবার (২৪ মার্চ) মসজিদ কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের কাছে তার অব্যাহতিপত্র দিয়েছেন।

পতদ্যাগপত্রে নেছারউদ্দিন আহমেদ টিপু উল্লেখ করেছেন, আসলে এমন ধর্মীয় প্রতিষ্ঠানের এসব পদগুলোতে আমাদের মত সাধারণ পর্যায়ের কোনো মানুষের থাকা সমীচিন নয়। বিগত দিনগুলোতে আলেম ওলামাদের পরিবর্তে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠণ করা হয়েছে। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি মনে করেন, সমাজের প্রতিষ্ঠিত যারা আলেম এবং যাদের ইসলাম ও ধর্ম সম্পর্কে উচ্চ জ্ঞান রয়েছে সেসব পর্যায়ের ব্যক্তির সমন্বয়ে কলাপাড়া উপজেলার ঐতিহাসিক প্রতিষ্ঠান ‘ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের’ কমিটি গঠণ করা উচিৎ। এভাবে কমিটি গঠন করলে সাধারণ মুসল্লীর কাছে বিষয়টি গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য গত ৭ মার্চ এই মসজিদের কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। যেখানে নেছারউদ্দিন আহমেদ টিপুকে সহসম্পাদক রাখা হয়েছে। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারকে সাধারণ সম্পাদক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে সহ সভাপতি, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনিরকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আওয়ামী লীগ দলীয় উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ পদে রেখে কমিটি গঠণ করা হয়েছে। সাধারণ মুসল্লীদের অংশগ্রহণ থাকে শুধু সদস্য পদে। তাও দুই-এক জন। এই কমিটি গঠণ নিয়ে সবসময় সাধারণ মুসল্লীদের মধ্যে এক ধরনের নৈতিবাচক আলোচনা শোনা যায়। এর আগে থাকা কমিটির নেকৃবৃন্দের বিরুদ্ধে মসজিদের জমিজমা বেহাত, আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এনিয়ে একাধিক মামলা পর্যন্ত চলমান রয়েছে। এরই মধ্যে নেছারউদ্দিন আহমেদ টিপু’র দায়িত্ব থেকে অব্যাহিতপত্র দেওয়ায় মুসল্লীসহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও মো. রবিউল ইসলাম অব্যাহতিপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এবিষয়ে পরবর্তী সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!