কলাপাড়ায় দুঃসাহসিক ডা’কা’তি: অ-স্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লু-ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় দুঃসাহসিক ডা’কা’তি: অ-স্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লু-ট

কলাপাড়ায় দুঃসাহসিক ডা’কা’তি: অ-স্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লু-ট

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ ধানখালী গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে। মুখোশধারী ৭-৮ জনের এক দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনার বিবরণ:

ভিকটিম মোঃ দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তাঁর পরিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় দেলোয়ার জমাদ্দারের ঘুম ভাঙলে তিনি দেখেন, তাঁর ঘরে ৭-৮ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করেছে। ডাকাতরা তাঁকে এবং তাঁর বেয়াই মোঃ আলম হাওলাদারকে হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে। একই সঙ্গে মহিলাদেরও একটি রুমে নিয়ে খাটের ওপর শুইয়ে পাহারায় রাখে।

ডাকাতদের মধ্যে দুজনের কাছে পিস্তল ও বাকিদের কাছে রামদা ছিল। তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

লুট হওয়া মালামালের তালিকা:

স্বর্ণালংকার: ১৫ ভরি (মূল্য অনুমান ২১ লাখ টাকা)

রুপার গহনা: ১২ ভরি (মূল্য ৪৮ হাজার টাকা)

নগদ টাকা: ১ লাখ ৫০ হাজার টাকা

সর্বমোট: ২৪ লাখ ৪৮ হাজার টাকা।

ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল, বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল।

ডাকাতির পর ঘটনা:

ডাকাতি শেষে তারা বাড়ির সামনের জররা (বাঁশের বেড়া) খুলে পশ্চিম দিকে হেঁটে চলে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!