বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ সুজা উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সভাপতি কাজী মনির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অধিকার ও কল্যাণের বিষয়ে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!