আজ সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
আজ সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী

আজ সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী) কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো: মোয়াজ্জেম হোসেন এর আজ ২৬ মার্চ (বুধবার) ২৩ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা ও তার জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদ এবং ঢাকার বঙ্গবাজার জামে মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানী ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য তিনি ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি ২০০২ সালের এই দিনে (২৬মার্চ) খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!