আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) নাচনাপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় নাচনাপাড়া একাদশ ও বায়লাবুনিয়া একাদশ অংশগ্রহণ করে। প্রথম খেলাটি ২-২ গোলে ড্র হয়। পরে প্লে-অফেও ২-২ গোলে সমতা বজায় থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত খেলায় নাচনাপাড়া একাদশ ৩-০ গোলে বায়লাবুনিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক, ঢাকাস্থ আমতলী উপজেলা স্বপ্নছায়া সামাজিক ও সেবামূলক সংগঠন, মোঃ জসিম হাওলাদার, সাবেক মেম্বার, ৩ নং ওয়ার্ড, আমতলী ইউনিয়ন পরিষদ, এবং জিয়া উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ আমতলী উপজেলা সামাজিক ও সেবামূলক সংগঠন।

এছাড়াও উপস্থিত ছিলেন-মোঃ সোলেমান গাজী, আহ্বায়ক, ছাত্রদল, আমতলী ইউনিয়ন শাখা, মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, সভাপতি, এবং মেহেদি হাসান, সমাজকল্যাণ সম্পাদক, আমতলী উপজেলা মানব কল্যাণ সংগঠন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ এনায়েত হোসাইন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং খেলাধুলার প্রসারে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

এই খেলায় আমতলী উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!