এলাকার উন্নয়ন নয়, নিজেদের ভাগ্য বদলেছে আওয়ামী লীগের এমপিরা-মোশাররফ হোসেন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
এলাকার উন্নয়ন নয়, নিজেদের ভাগ্য বদলেছে আওয়ামী লীগের এমপিরা-মোশাররফ হোসেন

এলাকার উন্নয়ন নয়, নিজেদের ভাগ্য বদলেছে আওয়ামী লীগের এমপিরা-মোশাররফ হোসেন

আপন নিউজ অফিসঃ বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এই জনপদে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। এখন তাদের স্বামী স্ত্রী উভয়ের নামে অবৈধ টাকা উপার্জনের দায়ে দুর্নীতির মামলা হয়েছে। আর চম্পাপুরের রাস্তাঘাটের বেহাল দশা। আপনাদের ভোগান্তি আরো বেড়েছে। তিনি আরো বলেন, বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হেন কোন কাজ নেই যা আওয়ামীলীগ করেনি। আমার বাসায় অন্তত ১৬ বার হামলা চালানো হয়েছে। বুধবার বিকেলে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে অন্যায় কর্মকান্ড করবে তাদের প্রয়োজনে পুলিশে দেওয়া হবে। তিনি এসময় সমাবেশে আগতদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বিএনপির এই জনসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিএনপি নেতা জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর আলম তালুকদার, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কামরুজ্জামান কাজল তালুকদার, মোস্তাফিজুর রহমান বাদল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুস্তাক হাওলাদার, বিএনপির নেতা আজাদুর রহমান বশির প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!