সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মধ্যরাতে নি’খোঁ’জ গৃহবধূ: মেঝে ও দরজার সামনে র-ক্তের দাগ

কলাপাড়ায় মধ্যরাতে নি’খোঁ’জ গৃহবধূ: মেঝে ও দরজার সামনে র-ক্তের দাগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে তিন সন্তানের জননী আখি আক্তার (৩৫) মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। তারা আশঙ্কা করছেন, আখি আক্তার গুম কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। কারণ, তার নিখোঁজ হওয়ার পর ঘরের মেঝেসহ পেছনের দরজা থেকে বাড়ির প্রধান ফটক পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। নিখোঁজ গৃহবধূ আখি আক্তার ওই গ্রামের আলমগীর সিকদারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়িতে আমন্ত্রিত অতিথিরা ছিলেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের মধ্যে দুইজনকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। এ সময় আখি আক্তার তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।

রাত আনুমানিক সোয়া দুইটার দিকে তার ননদ জেগে তাকে না পেয়ে চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন ওই সময় এক নারীর চিৎকার শুনতে পান। দ্রুত গিয়ে তারা দেখেন, আখি আক্তারের ঘরের পেছনের দরজা খোলা, এবং মেঝে থেকে দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে আছে।

খবর পেয়ে কলাপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে আখি আক্তার নিখোঁজ নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছেন, তা স্পষ্ট নয়।

এ ঘটনায় তার পরিবারের সদস্যরা অজানা আতঙ্কে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!