রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নি-হ’ত

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নি-হ’ত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুস মারা গেছে। সে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধুলাসারের চাপলী বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিন মাথা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ধুলাসার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা জানান, বৃহস্পতিবার সকালে আবদুল কুদ্দুস মোটরসাইকেল নিয়ে গঙ্গামতি থেকে চাপলী বাজার আসার পথে আলীপুর গামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুদ্দুস অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!