কলাপাড়ায় জমি দ-খলের পাঁয়তারা, ভরাটকৃত মাটি ফেলে দেয়ার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় জমি দ-খলের পাঁয়তারা, ভরাটকৃত মাটি ফেলে দেয়ার অভিযোগ

কলাপাড়ায় জমি দ-খলের পাঁয়তারা, ভরাটকৃত মাটি ফেলে দেয়ার অভিযোগ

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে জমি দখলের পাঁয়তারা এবং ভরাটকৃত মাটি ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোঃ মারুফ হোসেন (জয়) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি বরিশাল সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনার পাশাপাশি হালকা চাষাবাদ ও মাছ চাষের সাথে জড়িত। তাঁর দাবি, লোন্দা খেয়াঘাট এলাকায় তাঁর বাবার ক্রয়কৃত ৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে মোঃ জামাল খান (৪৫) ও মোঃ জুয়েল খান (৩৫) দখলের চেষ্টা চালিয়ে আসছে।

ঘটনার দিন মারুফ উক্ত জমিতে গাছ লাগানো ও রাস্তার পাশে একটি দোকান ঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি কেটে ভরাটের কাজ করছিলেন। দুপুরে খাবারের জন্য বাড়িতে গেলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে ভরাটকৃত মাটি সরিয়ে ফেলেন এবং জমির সীমানা এলোমেলো করে দেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!