ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এডহক কমিটির পরিচিতি সভা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার স্কুল মিলনায়তনে এই এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান পারভেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, অভিভাবক সদস্য মোঃ সাইদুর রহমান বাবুল এবং এডহক কমিটির সভাপতি নূহ আলম।

সভা শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এডহক কমিটির সভাপতি নূহ আলম এবং অভিভাবক সদস্য মোঃ সাইদুর রহমান বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম সিকদার।

পরিচিতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এডহক কমিটির সভাপতি নূহ আলম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার মানোন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানটি আয়োজন করে ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!