কলাপাড়ায় কৃষকদের নানা দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় কৃষকদের নানা দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ

কলাপাড়ায় কৃষকদের নানা দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ, রক্ষনাবেক্ষন, দখলমুক্ত ও বোরোধান সরকারী ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করাহয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতি ডাল্বুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম হাওলাদার।

বক্তারা বলেন, গত আট বছর যাবৎ কৃষকরা লবন পানির আগ্রাসন থেকে রক্ষা ও অতিবৃষ্টির জলাবদ্ধতা অপসারনের জন্য উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাতে ভ্রুক্ষেপ করছে না, বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই অবস্থান ধর্মঘট থেকে কৃষকরা দাবি তুলেছে আগামী ২৫ /২৬ অর্থ বছরের বরাদ্ধের মাধ্যমে উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও প্রয়োজনীয় জায়গায় নতুন স্লুইসগেট করে দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন তারা। অবস্থান ধর্মঘট শেষে পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করাহয়।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সদস্য কমরেড নাসির তালুকদার উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!