সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির, সম্পাদক আবুল হোসেন

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির, সম্পাদক আবুল হোসেন

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদেও মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নূর হোসেন খান।

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। বিদায় সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া’র সঞ্চালনায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল আলম, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!