আমতলীতে দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আমতলীতে দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান

আমতলীতে দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যন অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছেন। শুক্রবার রাতে আওয়ামীলীগ দল ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই দরবারের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম হাতে শপথ নিয়ে যোগদান করেছেন। একই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া দের মাস আগে একই দলে যোগদান করেছেন। তাদের যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

জানাগেছে, ২০২২ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরই তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হলে দিশেহারা হয়ে পড়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। উপজেলার অধিকাংশ নেতাকর্মী পলাতক রয়েছেন। এ বছর ফেব্রæয়ারী মাসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম আওয়ামীলীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেন। তার দের মাসের মাথায় একই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি একই দলে যোগদান করেছেন। দুজনের আওয়ামীলীগ ছেড়ে একই দলে যোগদানকে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, দুই আওয়ামীলীগ নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করা বেশ কৌতুহলের। দুইজন আওয়ামীলীগ দলের হলেও তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। আবার তারা একই দলে যোগদান করেছেন। এতে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ বলেন, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমিরের হাতে শপথ নিয়ে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। এর আগে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম একই ভাবে যোগদান করেছেন।

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও সাবেক সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, দলের কাউকে অবহিত না করেই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাদের ভালো লেগেছে বলেই তারা আওয়ামীলীগ ছেড়ে অন্য দলে যোগদান করেছেন, এখানে দলের কিছুই করার নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!