সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সিভিক ফোরামের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সিভিক ফোরামের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপন নিউজঃ কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সিভিক ফোরামের ষান্মাসিক সমন্বয় সভা। ‘বাংলাদেশ তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্প’ (SCGGP Project)-এর আওতায় এই সভার আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন।

সভায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এই সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন, এবং এতে সহযোগিতা করছে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট। সভায় উপস্থিত ছিলেন এসসিজিজিপি প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশন’র প্রকল্প কর্মকর্তা, মোঃ আশিকুর রহমান, ওয়েভ ফাউন্ডেশন’র কমিউনিটি মবিলাইজেশন অফিসার, সোনিয়া আকতার, কবির তালুকদার, রব জোমাদ্দার, খলিল মল্লিক, মোঃ কালাম সিকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, আপন নিউজ’র প্রতিনিধি মোঃ মুবিন ইসলাম, মিরাজ শরীফ, দুলালী বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এবং পরিবেশবিষয়ক সংগঠনের কর্মীরা।

এই সভার মাধ্যমে জলবায়ু সুশাসনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!