তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী রেজাউল ইসলাম। দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানাতে রেজাউল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে মোসা.সাথী আক্তার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এর মধ্যে আমাদের এক ছেলের জন্ম হয় তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কুবুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্ত সৃষ্টি করে।

আমি বার বার তাকে সতর্ক করার পরও ছেলের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিক ভাবে কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়।

তিনি আরও বলেন, রবিবার বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু

সহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পাপ মুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।

রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে এই সন্তানের কি হবে এখন।

রেজাউলের চাচতো ভাই সোহাগ হাওলাদার বলেন,বিকেলে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয় বাড়িতে এসে রাত ৯ টার দিকে আমর চাচাতো ভাইকে২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি। এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কোনভাবেই উভয়পক্ষকে আপস করানো যায়নি। তাই উভয়পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!