সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুরে ব্যবসায়ীর ঝু-ল’ন্ত ম’র’দে:হ উদ্ধার

মহিপুরে ব্যবসায়ীর ঝু-ল’ন্ত ম’র’দে:হ উদ্ধার

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মৎস্যবন্দর আলীপুর বাজারের কালাচানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের মালিক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

ব্যবসায়ীর দোকানের আইপি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মজিবার নিজেই দোকানের আড়ার সাথে রশি বেঁধে নিজে আ-ত্মহ’ত্যা করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!