সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুরে জমি নিয়ে বিরোধ; ছেলের মা’রধ’রে আ’হ’ত বৃদ্ধ মা

মহিপুরে জমি নিয়ে বিরোধ; ছেলের মা’রধ’রে আ’হ’ত বৃদ্ধ মা

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূর নেছা বেগম।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটার দিকে ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই এ ঘটনায় আহত নূর নেছা বাদী হয়ে ছেলে নূরুল ইসলাম এর নামে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলে নূরুল ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় লাঠির আঘাতে নূর নেছা বেগমের বাম হাত ভেঙে যায়। এ সময় মারধর থামাতে গেলে নুরুল ইসলাম’র ছোটো ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আহত ষাটোর্ধ মা নূর নেছা বলেন, ‘তিন ছেলে একসঙ্গে জমি ক্রয় করেছে, সেই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগে ভাগাভাগি দেন। পরে আমার ছোট ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করেন। নুরুল ইসলাম দূরে রয়েছেন বলে কল কেটে দেন।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!